সোমবার, 28 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ - ৩:৫৬ অপরাহ্ন
হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩ হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত এবং তিনজন আহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) ও তার ভাইবোন। আকস্মিক এক বজ্রপাতে ঘটনাস্থলে দূর্বাসা দাস নিহত হন। আহত হয় তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)। এছাড়াও বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু আহত হয়েছে। আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান- নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

তরুণ ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিভিএ কর্তৃক ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা’

শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা