রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি সৈকত, সম্পাদক স্বপন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সৈকতকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি উস সানি স্বপনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন।
আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে আবিদ হাসান।
এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, “২০১৫ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট বানাচ্ছে ইবি ছাত্রদল

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল‍্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত