বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ৪:০৬ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।
এতে বলা হয়, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://application.ru.ac.bd/ তে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩%। পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এই ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)। 
উল্লেখ্য, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে দেখা যাবে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

নীতিমালা নেই দোকান স্থাপনের, সৌন্দর্য হারাচ্ছে ইবি

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

রাবিতে কোরআন পোড়ানো ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে ছাত্র শিবিরের বিবৃতি

তিতুমীর কলেজের ড. মো. মাকসুদুল হক থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশের ডাক রাবি প্রশাসনের