মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

‘ধান-নদী-খাল, ইলিশের নিবাস বরিশাল’ প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। এসময় নবীনদের বরণ, প্রবীণদের স্মৃতিচারণ, নিজ জেলা ব্রান্ডিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

 

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.রুহুল আমীন, আরবি বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মাহবুবুর ও ড. একেএম শামছুল হক, রহমান, আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ, দাওয়াহ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হাদীসহ ইবিস্থ বরিশাল বিভাগের শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ মাহমুদ বলেন, বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি সুনামের সাথে কার্যক্রম করে আসছে। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এ সংগঠন এগিয়ে যাবে। আমরা আরো কিছু প্রোগ্রামের চিন্তা করছি। শীগ্রই সেগুলো আয়োজন করবো আমরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ কমিটির সভা অনুষ্ঠিত

যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

বুটেক্স শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

রাবিতে রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোকাদ্দেস-আরমান

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা ‎

অবশেষে শাশুড়িকে হত্যা করে পালিয়ে যাওয়া জামাতাকে গ্রেফতার করেছে পিবিআিই