মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বি*ক্ষোভ মি*ছিল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ১০:৫৩ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার  কচাকাটা থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল রোজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কচাকাটা স্কুল মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ কিলিং ইন গাজা”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”, “ইসরায়েলি হামলা বন্ধ করো” ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা কোনোভাবেই মানবতাবান্ধব নয়। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। এ পরিস্থিতিতে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত একজোট হয়ে এ বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

বক্তারা আরও বলেন, গাজায় চলমান গণহত্যা ও মুসলিম নিধনের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বিশ্বজুড়ে গড়ে ওঠা প্রতিবাদের অংশ হিসেবে কচাকাটার এই শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল মানবতা ও ন্যায়ের পক্ষে এক দৃঢ় উচ্চারণ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছায়া সংসদে চ্যাম্পিয়ন ডিআইইউ

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

হোসেনপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা

ফখরুলের প্রতিবাদ/ তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নিয়োগ