মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ৯:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ৬ জন স্থানীয় সাংবাদিক। ৮ এপ্রিল (সোমবার) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সাংবাদিক মো: শফিউল আলম (শফি) দৈনিক ভোরের আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম,দৈনিক ভোরের ডাক,ও সাংবাদিক মো: জাহিদুল ইসলাম খান দৈনিক নিরপেক্ষ ও বুলেটিন বার্তা। এদিকে পৌর বিএনপির নব গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাংবাদিক ওমর ফারুক,দৈনিক সোনালী কণ্ঠ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আ: মোমেন, দৈনিক কালবেলা ও সাংবাদিক আশরাফ হোসেন আপেল দৈনিক দেশ বাংলা। কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তিকে দলীয় কর্মকাণ্ডে অভিজ্ঞ ও সমাজসচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন অনেকেই। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে আরও শক্তিশালী করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক বহিষ্কারের ঘটনায় পক্ষপাত মূলক তদন্তের অভিযোগ শেকৃবি ছাত্রদলের

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

দিরাই হাসপাতাল: সেবার নামে গুণ্ডামি, রোগীদের পেটানোই যেন নিয়ম

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণে প্রকৃত দোষীদের শাস্তি দাবি ও অপপ্রচারের প্রতিবাদ

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের মধ্যাহ্ন ভোজের আয়োজন

ময়মনসিংহে বিদেশী মদ পিকআপ সহ মাদক কারবারি আটক