বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৮ মে ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪/২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এ ডি পি) অর্থায়নে উপজেলার অগ্রগামী আম চাষিদের আম চাষ বিষয়ক দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৮ মে (বুধবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন হিসাব সহকারী মোঃ মকসেদ আলী সহ সাংবাদিকবৃন্দসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে উপজেলার ৩০ জন অগ্রগামী আম চাষি অংশ গ্রহন করেন। বক্তারা বলেন এই উপজেলা বরেন্দ্র এলাকা এখানে ধান চাষের সঙ্গে অনেক জমিতে আম চাষ হচ্ছে ।তাই আমরা আম চাষিদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করি যাতে করে তারা আম চাষের এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন নিয়ম কানুন জানতে পারে। বর্তমানে আম চাষের জন্য নওগাঁ জেলার পোরশা এবং সাপাহার উপজেলা অনেক এগিয়ে আছে। এজন্যই প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন জানতে পারে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে কিভাবে আম রক্ষণাবেক্ষণা করা যায়। তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হলে এই উপজেলার আম একসময় বিদেশেও রপ্তানি হবে বলে আশা করা হচ্ছে।

পরিশেষে সকল আম চাষীদের নির্ভেজাল, ফরমালিনমুক্ত, কীটনাশক মুক্ত আম চাষে উদ্বুদ্ধ করে সভার সমাপ্তি ঘটানো হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবির বিজয়-২৪ হলে মাদক বিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার মাটি সরবরাহে ধ্বংস হচ্ছে জমির টপ সয়েল ও রাস্তাঘাট

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ফুলবাড়িতে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

নাগেশ্বরীর সাবেক মেয়র আলহাজ্ব আঃ রহমান মিয়ার ইন্তেকাল

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব