বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জমকালো আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি পালন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১১:৪৬ অপরাহ্ন

প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি। 

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন করা হয়। এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে  প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. এনামউল্যা,সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা  অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা,জনসংযোগ পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। এখানে সকল ধর্মের মূল্যবোধ অক্ষুন্ন রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। সেখানে প্রতিটি ধর্মের মানুষ পরস্পরকে সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ের এই প্রথম নিজেদের মন্দিরে তোমরা দীপাবলি পালন করেও। ভবিষ্যতে অন্যান্য উৎসব পালনে তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন।।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

দালাল রাহাত সিকদারের খপ্পরে বিদেশে শোচনীয় অবস্থায় সুমন সিকদার, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়

মানবিক সাহায্যের আবেদন উত্তম কুমারের