বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৫ জুন ২০২৫ - ১২:১৯ পূর্বাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিয়দ্যালয়ের বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটি’র ২০২৫-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড একোয়াকালচার অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিউল  রহমান এবং সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এএসভিএম অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান 


শেকৃবি প্রতিনিধি 

 ২৪ জুন, মঙ্গলবার বিওশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে সোসাইটির নির্বাচন আয়োজিত হয় । আয়োজনে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থী ৫ জন বিতার্কিক এর মাঝে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। নির্বাচনী বিতর্ক শেষ এ সোসাইটি’র সদস্যদের মাঝে নির্বাচনে ভোটাধিকার অর্জনের শর্তাবলী পূরন সাপেক্ষে ৫৩ জন ভোটার  পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। 

নির্বাচন পরিচালনায় ৫ সদস্য বিশিষ্ট্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন । এছাড়াও সদস্য হিসেবে ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক ড. মো আরিফ হোসাইন , সদ্য সাবেক সভাপতি এম. এম. এ. কাইয়ুম কাফি এবং সদ্য সাবেক সা:সম্পাদক  তৌহিদ আহমেদ আশিক ।

৭ দিনে ব্যাপি প্রচারিত এই নির্বাচনে অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন  অনেক নবীন বিতার্কিক । বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৮২ তম ব্যাচের শিক্ষার্থী মারিয়াম আক্তার রুকু  বলেন, এমন একটা গণতান্ত্রিক আবহে অংশগ্রহণ করতে পেরেই ভালো লাগছে । বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ডিবেটিং সোসাইটির সাথে আছি । এটি অনেক গতিশীল ক্লাব, এবং প্রতিনয়ত এখানে থেকে শেখার কিছু না কিছু আছে। তা আপনার পড়াশোনা হোক বা ব্যাক্তিগত জীবনে । 

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিতর্ক করতে এসে কেউ হেরে যায় না, আগামীদিনের কমিটিতে সকলে একত্রে ডিবেটিং সোসাইটি কে সামনে এগিয়ে নিয়ে যাবার আহবান থাকবে।

নির্বাচন জয়ের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত সভাপতি বলেন,আমরা সকলে মিলে এই সোসাইটি কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবার চেষ্টা করব। “

নব নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শেকৃবি ডিবেটিং সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আব্দুল লতিফ অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

সোহরাওয়ার্দী কলেজের ২০২৪: সংগ্রাম, সংকট, সমাধান

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

মুক্তি পেলেন ৩০ বছর ২ মাস ১৯ দিন কারাভোগ করা লাখাইর কনু মিয়া

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

বাকৃবির গবেষণা: ইউরোপিয়ান স্যাভয় ক্যাবেজের সফল উৎপাদন

১০৮ জন নতুন শিক্ষানবিশ সদস্য নিয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতির যাত্রা

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন