বুধবার, 23 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই ৩৬ হলের ১৫ জন ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা।

 

এর আগে, ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরে জারি করা এক আদেশনামার মাধ্যমে শাস্তির সিদ্ধান্ত জানানো হয়।

 

আদেশনামায় উল্লেখ করা হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে ২০২৫ সালের ৯ জানুয়ারি কিছু সংখ্যক ছাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৩ জুলাই তারিখে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন’ এর ১৩ নং ধারা অনুযায়ী, ছাত্রশৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে হলের বিভিন্ন অনুষদের ছাত্রীদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

 

এদের মধ্যে চারজনকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার করা হয়েছে, দুইজনকে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং এক বছরের জন্য হল থেকে বহিষ্কার, ছয়জনকে ছয় মাসের জন্য একাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং দুইজনকে ছয় মাসের জন্য শুধু হল থেকে বহিষ্কার করা হয়েছে

 

বিষয়টি নিয়ে বাকৃবির জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, হলের নাম পরিবর্তন নিয়ে একটি ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতে প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটি বিগত ছয় মাস তদন্ত করে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান করেছে।

 

উল্লেখ্য, চলতি বছরের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাকৃবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে হলটির আবাসিক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দাবি করেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬ হল’ বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখা হোক। 

 

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ৭নং সিদ্ধান্তমূলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল রাখা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

প্রতীকসহ জামায়াতকে বৈধতা দিল নির্বাচন কমিশন

পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস উদযাপিত

উপকূলীয় অঞ্চলে পবিপ্রবির গবেষণা কার্যক্রমে কৃত্রিম খাদ্যের মাধ্যমে কোরাল মাছ চাষে সফলতা

ফখরুলের প্রতিবাদ/ তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার

ইবিতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা