বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মোসাদের গোপন ড্রোন কারখানা ধ্বংস করল ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ জুন ২০২৫ - ২:৫৭ অপরাহ্ন

ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে গোপন একটি ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার সন্ধান পেয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানি কর্তৃপক্ষের দাবি, কারখানাটি পরিচালনা করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ

সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, বাড়িটির ভেতরে ড্রোন তৈরির নানা যন্ত্রাংশ—যেমন পাখা, কাঠামোর ধাতব অংশ এবং অন্যান্য উপকরণ—উদ্ধার করা হয়েছে। একটি ভিডিওতে এসব সরঞ্জামের চিত্র তুলে ধরা হয়। অভিযান চলাকালে এসব জিনিস জব্দ করে ইরানি নিরাপত্তা বাহিনী।

ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই বাড়ির ভেতরে একাধিক আধুনিক ড্রোনের যন্ত্রাংশ তৈরি হচ্ছিল এবং এগুলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার কাজে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল।

এই অভিযানের খবর মিলে যাচ্ছে অ্যাক্সিওস ও দ্য গার্ডিয়ান–এর পূর্ববর্তী প্রতিবেদনগুলোর সঙ্গে। সেসব প্রতিবেদনে বলা হয়েছিল, মোসাদ প্রায় আট মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিল এবং ইরানের সেনা ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছিল।

রোববার একই দিনে তেহরানের রাস্তায় একটি ট্রাক ধাওয়া করে আটক করে ইরানের গোয়েন্দারা। সেই ট্রাকে পাওয়া যায় উন্নত ইসরায়েলি ড্রোনের অংশ। ধারণা করা হচ্ছে, ধ্বংস হওয়া কারখানাটি সেই সরবরাহ চেইনেরই অংশ ছিল।

ইরানি কর্তৃপক্ষ বলছে, এই কারখানার অস্তিত্ব প্রমাণ করে যে ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানে গোপনে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, এমন হুমকি মোকাবেলায় ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পাশাপাশি ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের মদদপুষ্ট নেটওয়ার্কগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। সম্প্রতি দেশজুড়ে এমন বেশ কিছু নাশকতাকারী ও সন্দেহভাজন গুপ্তচর গ্রেপ্তারও করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে  নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

জয়পুরহাট স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব হাবিপ্রবির নেতৃত্বে শাকিল-অঙ্কুর

বাকৃবিতে উদযাপিত হবে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন