মঙ্গলবার, 22 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ - ৮:৫৩ অপরাহ্ন

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে   যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধণমিত রেখে তাদের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।

 

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

 

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

 

এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

ভালুকায় মা ও দুই শিশুকে নির্মমভাবে হত্যার: ৩০ ঘণ্টার মধ্যে, ঘাতক দেবর গ্রেফতার

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

বিএনপির ৩১দফা বাস্তবায়নে তারাব পৌর ছাত্রদলের গণ-মিছিল 

যবিপ্রবি মেডিকেল সেন্টারে আবারও প্রধান চিকিৎসক ডাঃ দীপক কুমার মন্ডল

ভারতের আহমেদাবাদে ২৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত 

ববিসাস’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত