রবিবার, 11 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে সেনাবাহিনীর  বিশেষ অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ১১ মে ২০২৫ - ১২:৫১ অপরাহ্ন

নড়াইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযান: শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১০ মে) গভীর রাত থেকে রোববার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন। আটক ব্যক্তিরা হলেন—পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৪৫)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

এল নিনোর ছোবলে হুমকিতে কৃষি

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

যবিপ্রবির পিইএসএস ক্লাবের নতুন সভাপতি তুষার আহমেদ সম্পাদক রহমত আলী

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

যবিপ্রবিতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শীর্ষক ট্রেনিং

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন 

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল