রবিবার, 9 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:১৪ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন। নড়াইল ১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তির বাগান বাড়ি ও উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলায় বিকেলে আ.লীগ অফিস ও সন্ধ্যার দিকে মুক্তির বাড়িতে এ ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কালিয়া বাজারে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেয়। পরে সন্ধ্যার দিকে হঠাৎ বিক্ষুব্ধ জনতা উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে। পরে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনার কিছুক্ষণ পর কালিয়া ডাকবাংলোর পাশে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, যখন আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও মুক্তির বাড়িতে আগুনের ঘটনা ঘটে তখন আমাদের সভা শেষ পর্যায়ে। কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি সাইদুল ইসলাম ও সম্পাদক জাকির হোসেন

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

পাবিপ্রবিতে মৃদং নৃত্যাঙ্গনের যাত্রা শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

কুবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত