রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির সিন্ডিকেট সভায় ২৩ শিক্ষার্থীর পিএইচ.ডি. ডিগ্রির অনুমোদন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ২২ জুন ২০২৫ - ৯:১৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষার্থীকে পিএইচ.ডি. (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি প্রদান করা হয়েছে। 

এ তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে রোববার (২২ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩২৮তম সিন্ডিকেট সভায় গৃহীত ২নং সিদ্ধান্তের ভিত্তিতে ওই অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২৮ মে শিক্ষার্থীদের লাইব্রেরির ছাড়পত্র গ্রহণ নিশ্চিত হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তাদের পিএইচ.ডি. ডিগ্রির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ডিগ্রিপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ হাবিবুর রহমান (মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন), মোঃ আফজাল হোসেন, মোঃ সালাহউদ্দিন কায়সার, মোহাম্মদ আশিকুর রহমান, সুবর্ণা কুন্ডু ও মোহাম্মদ নাসির (কৃষিতত্ত্ব), শাহ্ শানজিদা নাসরীন, মোহাম্মদ ইলিয়াস হোসেন ও মোঃ সফিনুর রহমান (মৃত্তিকা বিজ্ঞান), মুহাম্মদ মোস্তফা কামাল (কীটতত্ত্ব), মোঃ ফারুক বিন হোসেন ও রূম্পা সরকার (উদ্যানতত্ত্ব), মোঃ খায়রুল ইসলাম (ফসল উদ্ভিদ বিজ্ঞান), মোঃ শহীদুল ইসলাম ও মোহাম্মদ শামছুর রহমান খান (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন), লাকী পারভীন (কৃষি সম্প্রসারণ শিক্ষা), শেখ মোঃ ফজলে রাব্বি (এনভায়রনমেন্টাল সায়েন্স), মাশরুফা তানজীন (পশু পুষ্টি), মোঃ মনিরুজ্জামান (ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স), মোঃ মোশাররফ হোসেন (একোয়াকালচার), জান্নাতুল ফেরদৌস (ফিশারিজ ম্যানেজমেন্ট), সজীবুল হাসান (ফিজিওলজি) এবং গাজী মোস্তফা কবির উদ্দীন (কৃষি অর্থনীতি)।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা

যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্যপাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবিতে পুত্র-কন্যা কোটার সুবিধা পাবেন না শিক্ষক-কর্মকর্তার সন্তানরা

প্রচন্ড তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

বাল্যবিবাহের ঝুঁকি রোধে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পোরশার আম বাগানে উকুন পোকার আক্রমণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেই তদারকি

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত