শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই বিপ্লবের গৌরবময় ইতিহাসের স্মারক বাকৃবির ডেস্ক ক্যালেন্ডার

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৭:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেস্ক ক্যালেন্ডারে উঠে এসেছে জুলাই অভ্যুত্থানের বিপ্লবী দৃশ্য।

ওই ক্যালেন্ডারে দেখা গেছে, শুরুর পাতায় তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবের শুরুর সংগ্রাম এবং শেষ করা হয়েছে স্বাধীনতার সূর্যোদয়ের চিত্র দিয়ে। সেখানে আছে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সংগ্রামের চিত্র, প্রতিবাদী চেতনার উন্মোচন, সারাদেশের দেয়াল আঁকন থেকে কিছু সেরা চিত্র স্থান পেয়েছে ক্যালেন্ডারে। আরও আছে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বুক ভরা সাহস ও প্রাণ ভরা দেশপ্রেম নিয়ে চলেছে সংগ্রামের ৩৬ দিন। পাড়া-মহল্লা থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ সড়কে চলেছে শিক্ষার্থীদের সংগ্রাম। বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হয়েছে সেই সংগ্রামের চিত্রগুলো। ঢাকার মেট্রোরেল, ফ্লাইওভার, ব্রিজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে গ্রাফিটি করেছিল শিক্ষার্থীরা। ক্যালেন্ডারের মে মাসে/ বৈশাখ – জ্যৈষ্ঠের পাতায় রয়েছে শহীদ মুগ্ধর গ্রাফিটির চিত্র যেখানে লেখা ‘পানি লাগবে কারো? পানি, পানি, পানি’। পরের পাতায় রয়েছে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার চিত্র। সাথেই রয়েছে পুলিশের গাড়িতে শিক্ষার্থীর লাশ ঝুলানোর চিত্র। জুলাই মাসের পাতায় রয়েছে রিকশায় করে শিক্ষার্থীর লাশ নেওয়ার চিত্র। বিপরীতে রয়েছে শরীরে শিহরণ জাগানো শহীদ আবু সাঈদের সেই ‘মনের ভেতর উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর’ ভঙ্গিমার গ্রাফিটি। আগস্টের পাতায় রয়েছে ৫ আগস্টের সেরা ছবিটি। ২৪ শের স্বাধীনতার অর্জনে সেদিন বেরিয়ে এসেছিল ছাত্র-জনতা এবং পেশাজীবিরা।

এ বিষয়ে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, ‘২০২৪ এর জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় অধ্যায়। এই বিপ্লবে শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে ঐক্য ও সাহসিক সংগ্রাম দিয়ে পুরো দেশকে বদলে দেয়া সম্ভব। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ময়মনসিংহের ছাত্র-জনতা এবং পেশাজীবিবৃন্দ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লাখো শহীদের ত্যাগ ও বীরত্বগাঁথা এক ফ্রেমে তুলে ধরা কখনোই সম্ভব নয়। তবুও, আমরা চেষ্টা করেছি জুলাই বিপ্লবের স্মরণীয় ঘটনাগুলোকে একটি ক্যালেন্ডারের মাধ্যমে ফুটিয়ে তুলতে, যাতে পুরো বছরটি জুড়ে জুলাই বিপ্লব মানুষের স্মৃতিতে গেঁথে থাকে।’

উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই বিপ্লব শুধুমাত্র একটি আন্দোলন ছিল না, এটি বৈষম্যের বিরুদ্ধে জনগণের সচেতনতা ও প্রতিরোধের নতুন দিগন্ত উন্মোচন করেছিল। দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে, ধর্ম, বর্ণ ও দল নির্বিশেষে মানুষ এই সংগ্রামে অংশ নিয়ে সমাজে নতুন আশার আলো জ্বালিয়েছিল। এই বিপ্লব জনগণের মধ্যে সাহস ও দৃঢ়তার চেতনা বৃদ্ধি করেছিল। তাদের আত্মত্যাগ প্রমাণ করেছে যে ঐক্যের শক্তি ও সংগ্রামের মাধ্যমে একটি দেশের পরিবর্তন সম্ভব। বিপ্লবটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের মূল্যবোধ, এবং স্বাধীনতার ধারণা ও আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করেছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে এই প্রথম আবাসিক হলে জিমনেসিয়ামের উদ্বোধন

মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন হাসনাত ও সামান্থা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ, উপাচার্যের কড়া জবাব

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর