মঙ্গলবার, 5 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১২ দফা দাবিতে ক্যাম্পাস সংস্কার চায় জবি ছাত্রশিবির

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ - ১০:৪৭ অপরাহ্ন

 

 

 

 

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ফ্যাসিবাদের মূলোৎপাটন, ছাত্র সংসদ নির্বাচন ও বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণসহ ১২ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবির।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবির। এর আগে এসব দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নিকট স্মারকলিপি দেন তারা। 

 

সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের পক্ষে স্বাগত বক্তব্য জানান শাখার সেক্রেটারি জেনারেল আসাদুল ইসলাম এবং লিখিত দাবি উপস্থাপন করেন শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার।  

লিখিত বক্তব্যে, জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় শহীদদের মরণোত্তর ও আহতদের বীরত্বের সম্মাননা প্রদান, ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরের মেয়াদের সকল নিয়োগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তারা। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি প্রবর্তনের লক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকর, ১৫ কার্য দিবসের মধ্যে স্থায়ী নীতিমালা এবং পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে জকসু নির্বাচনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। 

 

বর্তমান ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস রেখে কেরানীগঞ্জের নির্মাণাধীন ক্যাম্পাসকে দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়াসহ বর্তমান ক্যাম্পাসের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণ এবং ক্লাসরুম সংকটে বাংলাদেশ ব্যাংকের শাখা কে স্থানান্তরেরও দাবি জানিয়েছেন তারা। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ ৬০ দিনের মধ্যে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের দাবি জানান তারা। 

এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় বেদখল হওয়া হল গুলো উদ্ধার, ভবন পুনঃনির্মাণ এবং মাসিক আবাসন ভাতার ব্যবস্থা, দ্রুত দ্বিতীয় সমাবর্তনের আয়োজন এবং প্রতি দুই বছর অন্তর অন্তর সমাবর্তনের আয়োজনের দাবি জানান তারা।

 

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে জরুরি হটলাইন নাম্বার চালু, সকল প্রকার দলীয় সুপারিশ বা রাজনৈতিক পরিচয়ে শিক্ষক নিয়োগ বন্ধ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দুইটি আধুনিক এম্বুলেন্স , ক্যাফেটেরিয়া মানসম্মত খাবার নিশ্চিত, এবং শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহন পুলে বাসের সংখ্যা বৃদ্ধির দাবিও জানান তারা।

 

এসময় সংবাদ সম্মেলনে শাখ শিবিরের নেতা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহিন আহমেদ, দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ শাওন সর্দার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন, স্কুল বিতর্ক ও তথ্য প্রযুক্তি নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্র কল্যান সম্পাদক মো. জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক মো.মাসুম বিল্লাহ, এইচ আরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো.জাহেদ, আইন সম্পাদক মো.সোহান আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

ববিতে শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে: জাতিসংঘে চীনের ক্ষোভ

ববি সাংবাদিক সমিতির নবীনবরণ, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক