মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আপনার মৃত্যুর পর আপনার স্মার্টফোন কী বলবে?

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

একটি নিঃশব্দ দুপুর বা ফজরের ঘুমভাঙা সকালে হঠাৎ থেমে যেতে পারে জীবন। আপনি চলে যাবেন—নিঃশব্দে, অপ্রস্তুতভাবে। কিন্তু পড়ে থাকবে আপনার ব্যবহৃত জিনিসপত্র—চায়ের কাপ, বিছানার চাদর, আর সেই ছোট্ট অথচ মহামূল্যবান বস্তুটি—আপনার স্মার্টফোন। আপনি যাবেন, কিন্তু স্মার্টফোনটি রয়ে যাবে, একা, চুপচাপ, স্মৃতি হয়ে।

এই ফোনটিতে থাকবে হাজারো মুহূর্তের ছাপ। শেষ তোলা সেলফি, সূর্যাস্তের ছবি, ভয়েস নোটে প্রিয়জনের কণ্ঠস্বর, অসমাপ্ত খসড়া লেখা, এমনকি সেই হোয়াটসঅ্যাপ বার্তাও থাকবে—যেটি আপনি লিখেছিলেন “পরে লিখছি” বলে, কিন্তু আর কোনোদিন লেখা হয়নি। এই ফোন হবে আপনার জীবনের এক নীরব সাক্ষ্যদাতা।

আপনার মা, স্ত্রী কিংবা সন্তান একদিন খুলে বসতে পারে সেই স্মার্টফোন। বিছানার পাশে পড়ে থাকা সেই ফোন—যেটি আপনি প্রতিদিন ঘুম ভাঙার সাথে সাথে হাতে নিতেন—হয়তো একদিন তারা হাতে তুলে নিবে। ফোনের গ্যালারিতে চোখে পড়বে শত স্মৃতি, একটি সেলফি যেখানে আপনি হাসছিলেন কারো দিকে তাকিয়ে, একটি নোটে লেখা “ঈদের বাজারের তালিকা”, কিংবা “মাকে ফোন দিতে হবে।” এমনকি খুঁজে পেতে পারে এমন একটি বার্তা, যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি—যেখানে লেখা ছিল, “আমি আসলে খুব একা।”

আপনার সন্তান বড় হয়ে যদি একদিন ফোনটি হাতে নেয়, পেয়ে যাবে জীবনের অমূল্য চিহ্ন। কিছু ভিডিও খুলে সে দেখবে—আপনি তাকে কোলে নিয়ে বলছিলেন, “তুই আমার জান, বাবা।” তখন সে বুঝবে, ফোনটি শুধু কল বা ছবি তোলার যন্ত্র ছিল না—এটি ছিল আপনার জীবনের অপ্রকাশিত ইতিহাস, একটি কাঁচা ডায়েরি।

তবু প্রশ্ন থেকে যায়—এই স্মার্টফোনে আপনি কী রেখে যাচ্ছেন মৃত্যুর পরের জন্য? গান, নিষিদ্ধ চ্যাট, অশ্লীল ছবি—নাকি সুন্দর দোয়া, তাফসিরের ভিডিও, হালাল আয়-রোজগারের পরিকল্পনা? মৃত্যু নিশ্চিত, কিন্তু আমরা কি সেই পরবর্তী জীবনের জন্য আমাদের স্মার্টফোনকেও প্রস্তুত করছি?

আমরা যেমন কবরের কাপড় কিনে রাখি, তেমনি আমাদের উচিত ফোনের ভেতরের জগতও পরিষ্কার রাখা। যেন মৃত্যুর পর আপনার স্মার্টফোন হয় আপনজনদের চোখে সম্মানের কারণ, লজ্জার নয়। যেন তা হয় আপনার জন্য কল্যাণের সাক্ষী, গুনাহর নয়। আমরা যেমন আমলনামার জন্য চিন্তিত, তেমনি আমাদের স্মার্টফোনে কী জমা হচ্ছে, সেদিকেও সচেতন হওয়া জরুরি।

অতএব, আজই সিদ্ধান্ত নিন—আপনার স্মার্টফোন হবে এক সত্‍ বন্ধু। যে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়ার দরজা খুলবে, লজ্জার নয়। স্মার্টফোন শুধু জীবনের সঙ্গী নয়—তা হতে পারে মৃত্যুর পরও কল্যাণের সহচর। স্মার্টফোনকে এমনভাবে ব্যবহার করা দরকার যেন তা হয় এক চুপচাপ সাক্ষী, যে জানে আপনি আল্লাহকে ভুলে যাননি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ভ্যাকসিনেটরদের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার মতবিনিময়

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ

পাবিপ্রবির চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্র কল্যাণ সমিতির বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

ডিআইইউসাসের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

ইসরায়েলের আসল উদ্দেশ্য কি জিম্মি উদ্ধার নাকি হামাস নির্মূলের নামে গাজায় ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালিয়ে ফিলিস্তিন দখল?

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যবিপ্রবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন