শনিবার, 9 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ - ১১:১৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের দুই দিন ব্যাপী ডে-ক্যাম্প ও দীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুই দিনব্যাপী প্রোগ্রামের কো-অর্ডিনেটর গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম।

প্রোগ্রামের প্রথম দিন গত বৃহস্পতিবার রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের রোভারদের দীক্ষা অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত দীক্ষা অনুষ্ঠানের প্রথম পর্যায় হিসেবে রোভারদের ‘ভিজিল’ তথা আত্মশুদ্ধিকরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ড. মো. নাজমুল হক স্বপন, গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম ও সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানী সরকার ও বিভিন্ন স্তরের রোভারবৃন্দ।

প্রোগ্রামের দ্বিতীয় অংশে গত শুক্রবার নতুন রোভার সহচরদের শপথ পাঠ করার মাধ্যমে নতুন সদস্য হিসেবে গ্রুপে যোগদান অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী ডে-ক্যাম্প, হাইকিং, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচী, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

আমরা আত্মসমর্পণ করি না: ইরান হয়ে উঠছে আরব মর্যাদার প্রতীক

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই