সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তেহরানে আগুন, তেলআবিবে আতঙ্ক-যুদ্ধবিরতির আভাস নেই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ জুন ২০২৫ - ৯:৩১ পূর্বাহ্ন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার (১৫ জুন) ইসরায়েলের চালানো এক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা ইউনিটের প্রধান নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক। খবর বিবিসির।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানজুড়ে একযোগে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয় পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এমনকি জনবসতিপূর্ণ এলাকাও। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনে জবাব দেয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২২৪ জন নিহত হয়েছেন। অপরদিকে, ইরানের হামলায় অন্তত ১০ জন ইসরায়েলি নিহত হওয়ার কথা জানাচ্ছে তেলআবিবের সরকারি সূত্র।

সংঘাত ইতোমধ্যেই তৃতীয় দিনে পা রেখেছে। দুই দেশই প্রতিশোধের বার্তা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত নেই, বরং পরিস্থিতি প্রতিনিয়ত আরও জটিল হয়ে উঠছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, “উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা হওয়া উচিত।” তিনি আরও জানান, সম্ভাব্য আলোচনার জন্য যোগাযোগ ও বৈঠক চলছে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, চলমান হামলার মধ্যে তারা কোনো যুদ্ধবিরতির আলোচনায় যাবে না।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “এখানে মূল বিষয় কূটনৈতিক শান্তি নয়, বরং ইরানকে পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখা।”

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ইরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালায়, যেখানে বেশ কয়েকজন ইরানি সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাব হিসেবেই ইরান চালিয়েছে সাম্প্রতিক পাল্টা আঘাত। যদিও তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে ইসরায়েল সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখছে।

যুদ্ধের আগুন এখন ছড়িয়ে পড়ছে দুই রাজধানী—তেহরানে ধ্বংসস্তূপ, আর তেলআবিবে চরম উদ্বেগ। এই উত্তপ্ত পরিস্থিতিতে এখনো শান্তি দূরের কথা—যুদ্ধবিরতির আলোচনার কোনো বাস্তব সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে দেশিগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

চার বিশ্ববিদ্যালয়ে এসএফএল’র ‘ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার’ কর্মসূচি অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন