বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেত্রকোণায় হোটেল শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবতে মানববন্ধন

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ৮:৫১ পূর্বাহ্ন

হোটেল সেক্টরে নূন্যতম ৩০ হাজার মজুরি এবং ১৫% ইনক্রিমেন্টের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
জেলা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি, বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বারহাট্টা সড়কের এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন হোটেল শ্রমিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম।
এসময় বক্তারা, শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত