শনিবার, 28 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

প্রতিবেদক
মঞ্জুরুল ইসলাম লিটন
শনিবার, ২৮ জুন ২০২৫ - ৬:১৬ অপরাহ্ন

লংগদু প্রতিনিধিঃ

রাঙামাটি লংগদু উপজেলায় বাড়ির কেয়াটেকারকে মারধরের অভিযোগ উঠেছে। এমন ঘটনার তদন্ত করলে জানা যায় মুসলিম ব্লক এলাকার বাসিন্দা লায়লি-আরা বেগম (৬৫) নামে এক মহিলা অভিযোগ করেন পারিবারিক সম্পত্তির নিয়ে আমার বোনের সাথে সুপ্রিম কোর্টে মামলা চলমান ও কোর্টকৃত নিষেধাজ্ঞা জারি থাকার পরেও আমার জায়গা খন্দকার মতিউর রহমান বিক্রি করেন মুসলিমব্লক এলাকার বাসিন্দা (সাবেক) মেম্বার কুলছুমা বেগমের মেয়ের জামাইয়ের কাছে। আদালতের আদেশ অমান্য করে জায়গায় নারিকেল গাছ তুলে ফেলেন কুলছুমা বেগমের আত্মীয় স্বজনরা।

২৬ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় সেখানে থাকা আমার কেয়ারটেকারা বাঁধা দিতে গেলে ঘটনাস্থলে তাদের মারধর করেন। বর্তমানে তাদেরকে লংগদু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা জানার জন্য কুলছুমা জানায়, জায়গা ক্রয় করেছি খন্দকার মতিউর রহমানের কাছ থেকে। দীর্ঘদিন যাবৎ তাদের পারিবারিক জামেলা চলছে এবং আদালতে মামলা চলমান রয়েছে আমার ক্রয়কৃত জায়গা থেকে নারিকেল গাছের চারা এক স্থান থেকে অন্য স্থানে সরানোর সময় লায়লিআরা বেগমের কেয়ারটেকারা বাঁধা দেয় এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। অন্যদিকে খন্দকার মতিউর রহমানের ছেলে মাকছুদুর রহমান এর সাথে কথা বলে জানা যায়, লায়লিআরা বেগম আমার খালা, আমরা অনেক বছর আগে ১০ শতক জায়গা বিক্রি করি আমাদের সম্পতি থেকে কুলছুমা বেগমের মেয়ের জামাইয়ের কাছে। বিক্রিত জায়গা সহ আমার খালা সুপ্রিম কোর্ট একটি মামলা দায়ের করেন আমাদের বিরুদ্ধে। তবে আমার খালার যে জায়গা সেটি রাস্তার ওইপারে কিন্তু তিনি দাবী করেন আমাদের বসবাসরত ভিটা।

স্থানীয়রা বলেন, মারামারি শব্দ শোনে ঘটনাস্থলে গেলে দু’পক্ষই মারামারি অবস্থায় পাই এবং সেখানে কেয়ারটেকার মিনহাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিনের মাথায় আঘাত দেখা যায় রক্তক্ষরণ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে লংগদু থানা জানায় মারামারি ঘটনা সত্য উভয় পক্ষেই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে মামলা বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ২১ মামলার পলাতক আসামি ডাকাত সাদ্দাম গ্রেপ্তার

যবিপ্রবিতে মার্কেটিং বিভাগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান জব্দ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

পাবিপ্রবি’তে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্কিল প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আপনার সময়, তাদের বিজনেস—কে লাভবান?

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে