মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবু (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৬। মঙ্গলবার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ওই প্রতিবন্ধী তরুণী সোনারগাঁওয়ের নিজ বাড়ি থেকে পাশের গ্রামে যাওয়ার পথে অভিযুক্ত হাবিবুর রহমান হাবুর বাড়ির সামনে পৌঁছালে হাবু তাকে ঘরে ডেকে নেয়। এরপর জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁও থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত হাবু পলাতক ছিল। র‍্যাব তার অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরপর র‍্যাব-১১ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে সোমবার (১০ মার্চ) ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে হাবুকে গ্রেফতার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

স্কাউটিংয়ে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার

নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি চতুর্থ শ্রেণির ছাত্রের

ভর্তি পরীক্ষার্থীদের যাত্রা সহজ করতে বাকৃবির বিশেষ বাস সার্ভিস

ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৫ শতাংশ