শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির আল-কুরআন বিভাগের প্রথম পুনর্মিলনী

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশরাফী। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান ড. শেখ মহিউদ্দিন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক ও সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়ে অন্ধ হেয়েছে, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করছে। তাদের সেই উৎসর্গের জন্য আমরা আজ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। মুক্ত বাতাসে পদচারণ করতে পারছি। সুতরাং তাদের কে ভুলে যাওয়া যাবে না। আল-কুরআন বিভাগ প্রথমবারের মতো আজকে মুক্ত ভাবে এ অনুষ্ঠান করতে পেরেছে। সুতরাং আপনারা আপনাদের এই সুযোগ ভালো ভাবে কাজে লাগাবেন। মানুষের কল্যাণে কাজ করবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

বাকৃবিতে সপ্তাহে প্রায় ৬ লক্ষাধিক টাকার সিগারেট বিক্রি হয়

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে বাকৃবিতে সেমিনার

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও সেলিম প্রধান ওরফে ডন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের আশ্বাস

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ