শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১ মার্চ ২০২৫ - ১১:৫৫ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস। ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান এবং শরিফুল ইসলাম বেগ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন। এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। এ মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক আড়াই থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭ আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নড়াইলে সেনাবাহিনীর  বিশেষ অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

আসছে ৯ ডিসেম্বর বাকৃবিতে নবান্ন উৎসবের আয়োজন করবে ‘টিম উৎসব’