শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবির হলের ডাইনিংয়ে খাসির মাংস

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ২:০৬ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, ডাইনিংয়ের টাকা আত্মসাৎ, গেস্টরুম নির্যাতন, র‍্যাগিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় জাবিপ্রবিতেও পালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে তাঁদের অধিপত্য না থাকায় হলের ডাইনিংয়ে খাবারের মান উন্নতি হয়েছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

৭ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুরেও খাসির মাংস, পোলাওসহ স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে থেকে জানা যায় এখন প্রায় প্রতি সপ্তাহে একদিন স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়। ছাত্রলীগের সময়ে মাত্র একশো টাকায় দুবেলা খাবারের ব্যবস্থা ছিল। এখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে দায়িত্ব নেওয়ায় একই পরিমাণ টাকায় তিনবেলা মানসম্মত খাবার খাচ্ছে।

শিক্ষার্থীরা জানান, আগে ডাইনিং নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগের নেতারা। তারা ডাইনিংয়ের টাকা নিজেরা ভোগ করতো। এতে ডাইনিংয়ের খাবারের মান ছিলো নিম্ন। অনেকে খেতে চাইতো না। কেউ কেউ রান্না করে খেতেন আবার কেউবা হোটেলে খেতেন।

বর্তমান ডাইনিং ম্যানেজার সুলতান মাহমুদ বুলেটিন বার্তাকে বলেন, “যখন ডাইনিং মিটিং এ তিনবেলা খাবারের প্রস্তাব করা হয় তখন কেউ দায়িত্ব নেওয়ার সাহস করছিল না। তখন আমার বন্ধু আমজাদের উদ্যোগে দুজন মিলে দায়িত্ব গ্রহণ করেছি। এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণ এবং স্বচ্ছভাবে দায়িত্ব পরিচালনা করার কারণেই আমরা সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারছি।

ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ নূর বলেন, “আমি প্রায় ২ বছর যাবৎ হলে থাকি। ৫ আগষ্ট ২০২৪ এর আগে ১০০ টাকায় দুপুর ও রাতের খাবার দিত এবং তা মানসন্মত ছিল না।হলে উঠার শুরু থেকে ৩ বেলা খাবার দিবে বলে শুনে আসছিলাম কিন্তু তা ৫ আগষ্টের আগে পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু বর্তমানে সকাল দুপুর ও রাতে ৩ বেলা খুবই মান সন্মত খাবার পেয়ে থাকি। তখন সাপ্তাহিক কোনো স্পেশাল খাবারের ব্যবস্থা ছিল না কিন্তু এখন পাচ্ছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

বাংলাদেশে টেনিসে নতুন যুগের সূচনা: চালু হলো আইটিএফ ওয়ার্ল্ড টেনিস নাম্বার (WTN)

ডিআইইউর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এ.বি.এম মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

জিয়া গবেষণা পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. ইকবাল হোসেন আর নেই

চরের ৪৫০০ হতদরিদ্র পরিবারে কোরবানির আনন্দ পৌঁছে দিচ্ছে যাকাত ফাউন্ডেশন

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

হাবিপ্রবির মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম

১২৬তম নজরুল জয়ন্তী উপলক্ষ‍্যে দুইদিব‍্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন সম্পন্ন হয়েছে আজ

থামছে না সব্বেজ টাওয়ার ছাত্রীনিবাস মালিকের দৌরাত্ম্য: অসহায় শিক্ষার্থীরা

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন