রবিবার, 11 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১১ মে ২০২৫ - ১২:১৮ পূর্বাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো), যবিপ্রবি। জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসের প্রধান ফটক সহ বিভিন্ন স্থানে পড়ে থাকা কোচিংয়ের প্রচারণা লিফলেট ও অন্যান্য আবর্জনা পরিস্কার করতে ছাত্র-শিক্ষক মিলে এ উদ্যোগ গ্রহণ করে ক্লাবটি।

 

আজ শনিবার (১০ মে) ফজর নামাজের পর তারা এ কর্মসূচি বাস্তবায়ন করে। এ কর্মসূচিতে ক্লাবের অন্যতম উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন ও অংশগ্রহণ করেন।

 

এ ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সদস্য ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ বলেন, ‘গতকালের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় কোচিংয়ের প্রচারণা লিফলেট সহ বিভিন্ন আবর্জনায় ছেঁয়ে যায়। পরে আমরা ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগ গ্রহণ করি। শিক্ষক ও ছাত্ররা মিলে এ কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’।

 

এ সময় ক্লাবের সদস্য মেহেদী হাসান (পিএমই), সাকিব আহমেদ (পিএমই), আলফি শাওর নিরব (জিইবিটি) প্রমুখ উপস্থিত ছিলেন

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবিতে স্বাস্থ্য ও ক্রীড়া সাফল্যে বিজ্ঞানের প্রয়োগ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধের ঘটনায় ১২ সদস্যের অনুসন্ধান কমিটি