মঙ্গলবার, 13 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫ - ২:২৮ অপরাহ্ন

জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সিসিআইসি কর্তৃক হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসে বাইশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮,০০০/- টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বাইশটি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ১৮,০০০/- টাকা কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন। এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল) নড়াইল. মোঃ শাহ্ দারা খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার

পবিপ্রবি’র নতুন রেজিস্ট্রারকে বগুড়া জেলার শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

সিএনজি-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

রাবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার মানবন্টনে পরিবর্তন

যশোরে সিএইচসিপি লতিফার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

পাগনার হাওরের পানি নিষ্কাশনে সমস্যায় হটামারা মৌজার বোরো জমি তলিয়ে যাচ্ছে