মঙ্গলবার, 25 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দিরাই পৌর শহরে স্পিড ব্রেকারে সতর্কতা চিহ্ন অঙ্কন: দুর্ঘটনা রোধে প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ - ৯:১৪ অপরাহ্ন

 

দিরাই পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকা স্পিড ব্রেকারগুলো অনেক সময় যানবাহনের চালকদের জন্য অস্পষ্ট থেকে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশেষ করে রাতে গাড়ির লাইটের আলোতে স্পিড ব্রেকারগুলো ভালোভাবে দৃশ্যমান না হওয়ায় চালকরা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন।

এ সমস্যা নিরসনে দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইরফান আহমেদ কাউছার নিজ উদ্যোগে পৌর শহরের স্পিড ব্রেকারগুলোর উপর সতর্কতা চিহ্ন অঙ্কন করেছেন। এতে করে দিন এবং রাত উভয় সময়ই চালকরা সহজেই স্পিড ব্রেকার চিনতে পারবেন এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।

স্থানীয় বাসিন্দারা ও যানবাহনের চালকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে দুর্ঘটনা হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিরাপদ সড়কই পারে নিরাপদ জীবন নিশ্চিত করতে। সকলের সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব।

নিরাপদ হোক সকলের যাত্রা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে মার্কেটিং বিভাগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

যশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে জামায়াত, ছয়টি সম্ভাব্য আসন বন্টন

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

নব-নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতি

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত