মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ২:৫৫ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ১৪ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোর ৪টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১০৬৭-এর কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সদস্যরা ৯ জন পুরুষ ও ৫ জন নারীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়। এ সময় দুই বাহিনীর মধ্যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সকাল ৬টার দিকে বিএসএফের পক্ষ থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়। তবে বিজিবি এই গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেছে। বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন। পুশইনকৃত ব্যক্তিরা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোনো এলাকার বাসিন্দা হতে পারেন। বিজিবি বিষয়টি যাচাই করে দেখছে। ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অ্যাডজুট্যান্ট) শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশইন করার চেষ্টা করলে আমাদের সদস্যরা বাধা দেন। তাদের নাগরিকত্ব এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।” স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মুখ ফুটে নয়, বাবার ভালোবাসা প্রকাশ পায় নিঃশব্দ ত্যাগে-বাকৃবি শিক্ষার্থী

শিক্ষার্থীদের ভাবনায় নতুন বছর

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

ট্রাম্পের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা চালালো ইরান

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন!

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা