বুধবার, 11 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী আন্দোলনের মশিদপুর ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১১ জুন ২০২৫ - ৪:৪৩ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা নওগাঁ প্রতিনিধি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী -ই একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ৬নং মশিদপুর ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত হয়েছে। ১১ই জুন রোজ বুধবার বেলা ১১ ঘটিকার সময় শিশা বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান (সেক্রেটারি ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন শাখা) এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ ওমর আলী, (সি সদস্য ইসলামী আন্দোলন নওগাঁ শাখা )বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা মোঃ নজরুল ইসলাম, (শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ইসলামী আন্দোলন নওগাঁ শাখা ),আলহাজ্ব মাওলানা মোঃ হুজ্জাতুল্লাহ শেখ, (সভাপতি ইসলামী আন্দোলন পোরশা শাখা)আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব শাহ, কারী মোহাম্মদ মামুনুর রশিদ শাহ ,(সেক্রেটারি ইসলামী আন্দোলন পোরশা শাখা )আলহাজ্ব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান ,(সহ সংগঠনিক সম্পাদক পোরশা শাখা )মোঃ আতাউল হক শাহ ,মোঃ মোখলেসুর রহমান শাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন । সভার সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল ইসলাম (সভাপতি ৬ নং মুশিদপুর ইউনিয়ন)। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন ইসলামী সব দল এক প্ল্যাটফর্মে কাজ করার অঙ্গীকার পোষণ করেছে তাই এই মুহূর্তে আমাদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারব বলে আমাদের বিশ্বাস। ইসলামী রাষ্ট্রে ইসলামী হুকুম আইন প্রণয়ন হলে দেশ থেকে নারী নির্যাতন ,গুম ,খুন ,চুরি, ডাকাতি সহ সকল অপরাধ মূলক কাজ বন্ধ হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে পরিত্রাণ পাবে। বক্তারা আরো বলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শায়খে চরমোনাই নির্দেশমতো কাজ করব। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম কে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন ব্যাংঙপ্রস্রাব করেছিল কিন্তু ব্যাংঙ প্রস্রাব দিয়ে আগুন নিভানো সম্ভব নয়। তিনি বুঝাতে চেয়েছিলেন আমিও উনার পক্ষে আছি। তাই আমাদের দল প্রতিষ্ঠিত হোক আর না হোক আমরা জয়ী হই আর না হই ইসলামের পক্ষে কাজ করব এটাই মূল লক্ষ্য । পরিশেষে সভাপতি সাহেব পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি তৈরি করেন এবংআখেরি মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা নিয়োগ

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

রাজশাহীর বেসিক প্রকল্প ২ সফল হয় নাই

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

রাজারহাটে আওয়ামীলীগ নেতা চাঁদ মন্ডল গ্রেফতার।

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট