মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৪২ অপরাহ্ন

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ) কর্তৃক ২০২৩-২৪ সেশনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনুষদের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ এবং এএনএসিভএম অনুষদের ডিন প্রফেসর ড. ফয়সাল কবির। 

ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এসময় অত্র ডিসিপ্লিনের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এসময় নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়েশা আক্তার সিনহা বলেন, “ভিএসএ আমাদেরকে পাঠ্যবইয়ের বাইরে মানবিক চিকিৎসক হওয়ার প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত।”

এরপর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রাফি নবীনদের উদ্দেশ্যে বলেন, “যেখানে মানবতা শেষ, সেখান থেকেই ভেটেরিনারিয়ানদের দায়িত্ব শুরু, ভেটেরিনারিয়ানরা প্রকৃত ডাক্তার, কারণ তারা শুধু তাদের রোগীর ব্যাথা শুনতে পারেন না বরং অনুভব করেন।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান বলেন, “এখানে অনেক সীমাবদ্ধতা থাকলেও আমার বিশ্বাস এখানকার শিক্ষার্থীরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদেরকে দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।”

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর কাজী রফিকুল ইসলাম বলেন, “একজন ভেটেরিনারিয়ান হিসেবে আমি গর্বিত। বিশ্বে চিকিৎসা ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের ছাড়া বিভিন্ন রোগের ভ্যাক্সিন থেকে শুরু করে অনেক আবিষ্কার সম্ভব হতো না।” এসময় তিনি ডিভিএম এর বিভিন্ন সেক্টর এর প্রতি গুরুত্বারোপ করে নবীন শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং পড়াশোনার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার বলেন, “২০২৫ সালে এই প্রথম ভার্সিটি প্রশাসনের সকলকে ভিএসএ এর নবীন বরণে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি এই নবীন শিক্ষার্থীদের দক্ষ কর্মকাণ্ডের মাধ্যমেই ভিএসএ সামনের দিনগুলোতে এগিয়ে যাবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১৩ এপ্রিল সকালে মুক্তি পাচ্ছেন না.ঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান

শিল্পনগরী ভালুকায় চাকরির সুবিধা পাচ্ছে না ভালুকার বেকার যুবকেরা।

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বাকৃবির ছয় স্থাপনার নাম পরিবর্তন

গবেষণা: মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার