বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরান-ইসরায়েল সংঘাতের আড়ালে গাজায় ৮৭০ জনকে খুন করেছে ইসরায়েল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মঙ্গলবার (২৪ জুন) থেকে। তবে এই যুদ্ধ চলাকালেই দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালিয়েছে ভয়াবহ হামলা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের নজর যখন ইরান-ইসরায়েল সংঘাতের দিকে ছিল, তখন ইসরায়েল গোপনে গাজায় চালিয়েছে বর্বরতা। এতে মাত্র কয়েকদিনেই ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই নতুন হামলাসহ গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭৭ জন। তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধের আড়ালে গাজায় হামলা চালিয়ে আন্তর্জাতিক নজর এড়িয়ে গণহত্যার সুযোগ নিয়েছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত