শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১০ মে ২০২৫ - ৫:৪৯ অপরাহ্ন

দুমকি, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার সংযোগস্থল বগায় লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১০টায় ‘বগা সেতু বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং সঞ্চালনা করেন মো. মারুফ আল মুজাহিদ।

এতে বক্তব্য রাখেন বাউফল ফাউন্ডেশন ও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, বগা সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুমানসহ আরও অনেকে।

এছাড়াও মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, যেমন: অ্যাড. মুনিরুজ্জামান (দশমিনা), মুফতি মো. সাইফুর রহমান সাইদি (গলাচিপা), জি এম জুবায়ের, রফিকুল ইসলাম লিমন, আলী আজম, মিজানুর রহমান ইন্দুকুল, ডা. মো. সেলিম, আ. হালিম, মশিউর রহমান, ইউনুচ চৌকিদার প্রমুখ।

বক্তারা বলেন, “বগা সেতু এই চার উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এটি বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের মানুষ যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও অর্থনীতিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করবে। তাই আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অবিলম্বে এ সেতুর বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

তারা আরও জানান, দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন

যবিপ্রবিতে পদার্থ, শক্তি, জীবন ও মহাবিশ্ব অনুসন্ধান বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

রংপুরে শেকৃবি শিক্ষকের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

যশোরে ছেলের হাতে বাবা;চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ক্ষেপে উঠেছে এলাকাবাসী

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ