রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত: রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বহিষ্কার

প্রতিবেদক
sumon Sarker
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৬:২৫ অপরাহ্ন

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
রবিবার (৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার প্রমাণের প্রেক্ষিতে নির্দেশিত হইয়া রফিকুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হইল। বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ড বা দায়িত্বের দায় সংগঠন বহন করবে না। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হইল।”
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, “দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক ঐক্য সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে, চেয়ারম্যানী পদ ও বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে  রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয়ভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফিলোমিনা হাজদা (৫৫) নামে এক সাঁওতাল নারীকে মারধর এবং তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় বলে তার পরিবার দাবি করেছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মারধরে আহত ফিলোমিনা হাজদা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেছে।
চেয়ারম্যান রফিকুল ইসলাম মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি। তবে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সংগঠনের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে রাজাহার ইউনিয়নে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সুমন সরকার

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চাপের পাহাড় টপকে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, ব্যাটে ঝড় তুললেন মার্করাম

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ছেলের আবেদন

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

নড়াইলে কুড়ানো শামুকে কর্মসংস্থানের হয়েছে কয়েক হাজার নারী-পুরুষের

পাঁচবিবি সীমান্তে মদ ও গরুর ভ্যাকসিন জব্দ

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর