শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

নাগেশ্বরী কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও পরিষদ, নাগেশ্বরী থানা, মুক্তিযোদ্ধা সংসদ, মাধ্যমিক শিক্ষক সমিতি নাগেশ্বরী, বিএনপি উপজেলা শাখা, নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ, নাগেশ্বরী সরকারি কলেজ, পূর্ব সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল, গণ অধিকার পরিষদ নাগেশ্বরী শাখা, বণিক সমিতি নাগেশ্বরী, নাগেশ্বরী হাসপাতাল, ফায়ার সার্ভিস নাগেশ্বরী, সোনালী ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখা ও জনতা ব্যাংক পিএলসি নাগেশ্বরী শাখার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। সার্বিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ