শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাঃগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১২:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রাতভর অপেক্ষার পর শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগের বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তিনি৷

 

নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী৷ ওই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি৷

 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি টিম৷ গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতা-কর্মী পালালেও নিজ বাড়িতেই ছিলেন আইভী৷ তিনি জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন৷

 

এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন৷

 

পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাঁধার মুখে তারা পিছু হটেন৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সাথে কথাও বলেন৷ তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান৷ পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়৷ ছয় ঘন্টা পর স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন তিনি৷

 

তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাবার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন৷

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন 

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ

মাধবপুরে ঘুম থেকে দোকানদারকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদ; বিতরণ হবে ১ হাজার কোরআন