শুক্রবার, 18 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাউফলে ১৭ বছরের কিশোরীর মৃত্যু

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ - ১০:৩১ অপরাহ্ন

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১৭ বছরের এক মেয়ের রহস্যজনক মৃত্যু। 

গত বুধবার (১৬ এপ্রিল ২০২৫) এই ঘটনা সংঘটিত হয়।পরিবার সূত্রে জানা যায়, সাদিয়া (১৭) সকাল ৯ টার সময় বাসা থেকে বের হয়ে তার প্রেমিক সজল খানের বাড়িতে যায়। কিছুদিন পর সজল খানের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। হঠাৎ সাদিয়া ১১ টার দিকে রাস্তায় অসুস্থ হয়ে পরে। তখন পথচারীরা তার হবুস্বামী সজল খানকে বিষয়টি জানান। সজল খান তাকে নিয়ে বাউফল সরকারি হাসপাতালে নিয়ে আসেন। সজল খান তখন সাদিয়াকে একা হাসপাতালে রেখে সাদিয়ার ফোন নিয়ে পালিয়ে যান। কিছুক্ষন পর সাদিয়ার অভিবাবক খবর পেয়ে হাসপাতালে আসেন। তখন জানা যায়, সাদিয়া শরীরে বিষ রয়েছে। সে বিষপান করেছে। তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই সাদিয়ার মৃত্যু হয়।

সাদিয়ার পরিবারের দাবি, সাদিয়াকে বিষ পান করানো হয়েছে। একইসাথে তারা সজল খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সজল খান বর্তমানে পলাতক রয়েছেন।

সজল খানের বাসা বাউফল উপজেলার মদূনপুড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে।

আর সাদিয়া দাশপাড়া নিবাসী মোঃ কবির হোসেনের মেয়ে।

সাদিয়া গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও তার সহপাঠীরা শোকাহত।

সাদিয়ার পরিবার জানান, তার মেয়েকে সজল খান বিষপান করিয়েছেন। তারা তদন্ত সাপেক্ষ  অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত

পাঁচবিবি সীমান্তে বিজিবির মাদক উদ্ধার

পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক কারাগারে

বানিজ্য মেলায় মুল্য ছাড়, ক্রেতা টানার চেষ্টা

ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি রাবি শিক্ষক ফোরামের

চেয়ারম্যান রনির বিতর্কিত প্রতিবাদ: বামনডাঙ্গায় DRR প্রকল্পে দুর্নীতির গুঞ্জন

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

খানসামায় নবাগত ইউএনওর যোগদান