সোমবার, 9 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ - ৫:৪১ অপরাহ্ন

‘প্রেম মানে না কোন বাধা’ এই জন্যই মনে হয়, চণ্ডীদাস প্রতিদিন মাছ ধরার ছলে বড়শি নিয়ে এপারে বসে থাকতেন তার প্রিয় মানুষটাকে দেখতে। এভাবেই দিন-মাস পেরিয়ে বছর চলতে চলতে ১২ বছর কেটে যায় নিরবে। পরকীয়ার টানে রাতের আঁধারে দুই সন্তানের জননীর সঙ্গে দেখা করতে এসে হাতে ধরা খেলেন প্রবাসী আলমগীর হোসেন নামের এক যুবক।

 

রোববার (৮ ডিসেম্বর) রাতে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের মাদারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, আলমগীর সাথে তার পাশের গ্রামের মেয়ে খোরশেদ মারজান খুশির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেখানেও দেখা করতে গেলে মেয়ের পরিবার তাদের সম্পর্কের বিষয় জানতে পারে। পরে এক রাতেই অন্য জায়গায় খুশিকে বিয়ে দেয় তার পরিবার। কথা ছিল ছয় সন্তানের জননী হলেও বিয়ে করবে আলমগীর। দুরত্ব বেড়ে গেলেও যোগাযোগ বন্ধ হয়নি তাদের। ৭ বছরে দুই সন্তানের জননী হয় সেই প্রেমিকা খুশি কিন্তু সময়ের ব্যবধানে কর্মজীবনে আলমগীর বিদেশে যায়। দীর্ঘদিন পর বাসায় আসলে হঠাৎ দেখা করতে গিয়ে ধরা পড়ে যায় সেই যুবক। 

 

প্রবাসী ওই প্রেমিক আলমগীর উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পশ্চিম বাসুলী মরিয়ম বাজার শাহপাড়া এলাকার সাদ্দারুল কবিরাজের ছেলে। 

 

আরো জানা যায়, আলমগীর তার পরকীয়া প্রেমিকা গোবিন্দপুর মাদারডাঙ্গা গ্রামের হান্নারের স্ত্রী ও বাসুলী গ্রামের খলিল মাস্টারের মেয়ে খুশির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় স্থানীয়রা টের পেয়ে আলমগীরকে আটকে রাখে। এমতাবস্থায় ওই প্রেমিকের কাছ থেকে আলোকঝাড়ি ইউপির সদস্য আশরাফুল ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন।   

 

আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে বোনের বাসায় যাওয়ার পথে আমাকে রাস্তায় আটক করে। আমি আদৌ তার সঙ্গে দেখা করতে আসিনি। এছাড়াও খুশির সঙ্গে আমার কোন যোগাযোগ নাই।

 

এ বিষয়ে খুশির কাছে জানতে চাইলে তিনি এই প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হননি।

 

এ ব্যাপারে খুশির স্বামী হান্নান বলেন, আমরা মেম্বারকে দায়িত্ব দিয়েছি। মেম্বার যা করবে আমরা তাই মেনে নিব।

 

এ ব্যাপারে ইউপি সদস্য আশরাফুল এর কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

মসিকের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

কুবিতে ‘টিক ইয়োর টক ৩.০’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি