শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ইঙ্গিত ইরানের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্র জানান, ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক অভিযান আরও বিস্তৃত হবে এবং এতে আমেরিকান ঘাঁটিগুলোও ঝুঁকিতে থাকবে।

সূত্রটি বলেন, “ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) যে যুদ্ধ শুরু করেছে, তা শুধুমাত্র তাদের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না। এটি ছড়িয়ে পড়বে ওই অঞ্চলের আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতেও।”

তিনি আরও যোগ করেন, “গত রাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হয়ে যায়নি। ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে।”

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ৮০টিরও বেশি দেশে প্রায় ১ হাজার সামরিক ঘাঁটির নেটওয়ার্ক পরিচালনা করছে, যেখানে অন্তত ১ লাখ ৭০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মধ্যপ্রাচ্যে এসব ঘাঁটি মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত।

এর আগে ইসরায়েলি আগ্রাসনের জবাবে শুক্রবার রাতে ইরান ‘ট্রু প্রমিজ ৩’ নামের এক অভিযানে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানান, ইসরায়েল যুদ্ধ শুরু করেছে এবং ইরান তাকে অক্ষত থাকতে দেবে না।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা জেনারেল আহমেদ ওয়াহিদিও জানান, যতদিন প্রয়োজন ততদিন ইরানের প্রতিশোধমূলক হামলা চলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

নানা আয়োজনে বুটেক্সে বিজয় দিবস পালিত

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

শেকৃবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ