বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির আরবী বিভাগের দ্বিতীয় অ্যালামনাই সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫০ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুআ) দ্বিতীয় সম্মিলন ও সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনটি আজ বিকেলে শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, সম্মিলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, অ্যালামনাই বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন), প্রফেসর ড. মোহা ফরিদ উদ্দীন খান (একাডেমিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
দুই দিনব্যাপী এই সম্মিলনের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে অ্যালামনাই মঞ্চে পরিচয় পর্ব, পরিবেশনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবন সংলগ্ন আম তলায় আলোচনা সভা, অ্যালামনাই কমিটি গঠন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্মিলনের সমাপ্তি ঘোষণা করা হবে। 
প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম বলেন, আরবী বিভাগের ৫০ বছরের গৌরবময় পথচলার সাফল্য উদযাপন ও শিক্ষক-শিক্ষার্থীর মহামিলনের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এ অনুষ্ঠান একটি মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

লাইলাতুল কদর শুধু ২৭ রমজান নয়, আজ রাতও হতে পারে সেই মহিমান্বিত রাত

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করলেন বাকৃবির শিক্ষার্থীরা

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

যবিপ্রবিতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত