বৃহস্পতিবার, 28 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ - ৮:৩১ অপরাহ্ন

 

আল্টিমেটামে বেধে দেওয়া সময়ের মধ্য পদত্যাগ না করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছেন। এসময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের লোকজন বের করে দিয়ে দু’টি কেচি গেট তালাবদ্ধ করেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটায় উপাচার্যের নামফলক তুলে দিয়ে কার্যালয়ে তালাবদ্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। 

জুলাই বিল্পবের স্পিরিট ধারণ না করা এবং বারবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করার  অভিযোগ তুলে গতকাল বুধবার শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবি তুলে আজ দুপুরের মধ্য আল্টিমেটাম দেন। আজ ১২ টার পর শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামেন এবং উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করে দিয়েছেন। উপাচার্য মঙ্গলবার রাত থেকেই ক্যাম্পাস ত্যাগ করেছেন। তিনি প্রশাসনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সাংবাদিকদেরকে এড়িয়ে চলছেন। 

আন্দোলনকারী শিক্ষার্থী মো. মোকাব্বেল শেখ বলেন, গতকাল সন্ধ্যা ৭টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত উপাচার্য পদত্যাগের আল্টিমেটাম ছিলো কিন্তু তিনি পদতয়াগ করেননি। আজকে আমরা তার কার্যালয় তালাবদ্ধ করেছি। এর পর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীয়াশীল সংগঠনদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, আল্টিমেটামে বেধে দেয়া সময়ের মধ্য উপাচার্য পদত্যাগ না করায় উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছি। তিনি দ্রুত পদত্যাগ না করলে এরপর আমরা ভিসির বাংলো ঘেরাও করবো।

আন্দোলনকারী শিক্ষার্থী ছাত্রদলের ববি শাখার সাবেক সভাপতি রেজা শরিফ বলেন, এই উপচার্য আওয়ামী দোসরদের পুর্নবাসনের চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ বিতর্কিত ব্যক্তিকে ট্রেজারার হিসেবে যোগদানে শিক্ষক শিক্ষার্থী সবার বিরোধিতা সত্ত্বেও সহযোগিতা করেছে উপাচার্য। এই উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোন কাজই ঠিক সময়মতো করেন না। তিনি তার নিজের গতিতে চলেন। যার ফলে শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষার রিজাল্ট পাচ্ছেন না, মেডিকেলে গেলে ঔষধ মিলছে না। সার্বিক বিষয় মিলে আমরা উপাচার্যের পদত্যাগের আন্দোলন করছি। আজকে আমরা সবাই শিক্ষার্থীরূ মিলে উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছি। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যের কার্যালয় তালাবদ্ধ করেছে বিষয়টি আমরা অবগত আছি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে এই বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা

চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বরেন্দ্র অঞ্চলে ছাগল পালন করে সাবলম্বী

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

ইবিতে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কর্তৃক ক্যাম্পাস তদারকি

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

বছরের প্রথম দিনে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ