রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ইজিবাইকচালকের লাশ উদ্ধার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ১০:১৫ অপরাহ্ন

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তথ্যের ভিত্তিতে শনিবার ১৮জানুয়ারি দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের তিন বন্ধুকে আটক করেছে পিবিআই যশোর ও চৌগাছা থানার পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহাগ হোসেন রকি(২২) চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

এ ঘটনায় আটক তিনজন হলেন, সোহানুর রহমান(২০), সজল ইসলাম(১৮) ও সুজন হোসেন(২১)।

নিহতের চাচা আজিজুর রহমান জানান, ১৬জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে তারা রশি গলায় পেঁচিয়ে রকিকে হত্যা করে লাশ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তবে ইজিবাইক বিক্রির চেষ্টার সময় আরেক দল তাদের কাছ থেকে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ‘ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। আরও তদন্ত শেষে হত্যার মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।’

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বারটান কর্তৃক ৫ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টিবিষয়ক শর্ট কোর্স

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

হাবিপ্রবিতে শুরু হলো দুইদিন ব্যাপী ‘সিএসই ফেষ্ট’

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

ঈদ-নববর্ষের মিলনমেলা, ডিআইইউ মাতাবে শিরোনামহীন

ফুলবাড়ীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর  অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা 

যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

কৃষি গুচ্ছের ফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ জন