বৃহস্পতিবার, 20 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ৩:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও সেচ্ছাসেবকদলের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হাসিব নামের যুবক নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে নিহত হাসিবের বড় ভাই মোঃ বাবু বাদী হয়ে ১৭ জনকে নামীয় ও অজ্ঞাত ও ৮ থেকে ১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে রমজান মিয়া ও রবিন নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রমজান মিয়া চানপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও রবিন মিয়া একই এলাকার দুলাল ওরফে টাক দুলালের ছেলে। এদিকে চনপাড়ায় অস্ত্র ও মাদক ব্যবসা সহ অপরাধ সাম্রাজ্যের আধিপত্য বিস্তার নিয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম বাহিনীর প্রধান শামীম ও স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বানী বাহিনীর দফায় দফায় গুলিবর্ষণ সংঘর্ষ হামলা লুটপাটের ঘটনায় শামীম মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশীশক্তি প্রদর্শনপূর্বক সংঘাত সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় নিহত হাসিবের ভাই বাবু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে চনপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

নবীনবীগঞ্জে নারীদের জন্য নান্দনিক মসজিদ

ফুলবাড়ীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর  অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা 

যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত: মান্না

রাবিতে পোষ্য কোটার জটিলতা, বাড়ছে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির অভাবনীয় সাফল্য

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি