শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৯৩ দশমিক ৪৩ শতাংশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন হয়।

এসময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন আর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এ বছর ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী লড়াই করবেন । ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৮৭ জন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

তালতলীতে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস

রাজশাহীতে ৩ যুবক কে অপহরণ

চার বিশ্ববিদ্যালয়ে এসএফএল’র ‘ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার’ কর্মসূচি অনুষ্ঠিত