শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কক্সবাজার মেডিকেল কলেজে এখনো ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হয়নি

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

চট্টগ্রাম : দীর্ঘ ১৭ বছরেও কক্সবাজার মেডিকেল কলেজে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ না হওয়ায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস ও জনসাধারণের চিকিৎসা সেবার সমস্যা হচ্ছে। এ সমস্যা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান। সংকট নিরসনে গত ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-র সভার অনুমোদন হলেও সংকট কাটেনি। শিক্ষার্থীরা বলেন, “২০০৮ সালে যাত্রা শুরু করা কক্সবাজার মেডিকেল কলেজে শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়লেও দীর্ঘ ১৭ বছরেও স্থায়ী ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হয়নি। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার দূরে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। তারা আরও জানান, কক্সবাজারের প্রায় ২৮ লাখ মানুষের জন্য বর্তমানে মাত্র ২৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রতিদিন ৫-৬ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর বাড়তি চাপও চিকিৎসা ব্যবস্থাকে আরও জটিল করে তুলেছে। কক্সবাজার সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউরোসার্জারি, হেমাটোলজি, হেপাটোলজি, সাইকিয়াট্রি, এনআইসিইউ, বার্ন ইউনিটসহ গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় রোগীদের প্রায়ই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যা ১৫০ কিলোমিটার দূরে এবং ব্যয়বহুল। শিক্ষার্থীরা জানান, “আধুনিক ৫০০ শয্যার হাসপাতাল নির্মিত হলে কক্সবাজারের জনগণ ও পর্যটকদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বৃদ্ধি পাবে। “ একনেকে অনুমোদনের পরও নির্মাণ কাজ এখনো শুরু হয়নি কেন? এ প্রশ্ন কলেজের শিক্ষার্ত্রী, অভিভাবক, চিকিৎসক ও জনসাধারণের। মানববন্ধনে কক্সবাজার ইন্টার্ন ডক্টরস মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হিশাম ও অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা আরও জানান, বর্তমানে সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা গবেষণা চর্চা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এছাড়াও, পর্যটনকেন্দ্রিক উন্নত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে। কক্সবাজারে প্রচুর দেশি-বিদেশি পর্যটক আসেন, কিন্তু উন্নত চিকিৎসাসেবার অভাব রয়েছে। আধুনিক হাসপাতাল স্থাপন হলে পর্যটক ও স্থানীয়দের জন্য উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হবে। প্রশ্ন হলো- একনেকে অনুমোদনের পরও নির্মাণ কাজ এখনো শুরু হয়নি কেন? এ প্রশ্ন কলেজের শিক্ষার্ত্রী, অভিভাবক, চিকিৎসক ও জনসাধারণের।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইপিজেডের ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির নেতা-কর্মীর উপর হামলা

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে “ডাড”

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

তানোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

গডফাদাররা পালিয়েছে, কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার কে লাগাচ্ছে: মাহবুবুর রহমান মাসুম

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ