বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কলেজ গেটের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে শেকৃবি শিক্ষার্থীদের স্বস্তি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ১২:১২ পূর্বাহ্ন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফাস্ট গেট সংলগ্ন কলেজগেট এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চলা এ অভিযানে প্রায় দুই শ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। শেকৃবির বৈষম্যবিরোধী ছাত্রদের অনুরোধ ও শেকৃবি প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

 

এ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে কলেজগেট এবং তার আশপাশে দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল করে দোকান গড়ে ওঠে। এতে শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের পথ বন্ধ হয়ে দুর্ঘটনা ঝুঁকি দেখা দেয়। বারবার শিক্ষার্থীদের অনুরোধের পরও রাস্তা না ছাড়ায় এ অভিযান চালানো হয়।

এর আগেও গত ১০ এপ্রিল সকালে  শেকৃবি  ছাত্রদলের উদ্যোগে  ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করে প্রশাসন তবে ঐ দিনই বিকেলে  তা পুনরায় দখল  হয়ে যায়। 

 

উচ্ছেদ অভিযান নিয়ে এক শিক্ষার্থী বলেন, ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা এখন স্বাচ্ছন্দ্যে এই রাস্তায় চলাচল করতে পারবেন এবং এই উচ্ছেদ যেনো স্থায়ী হয় এজন্য নিয়মিত টহলের ব্যবস্থা যেনো গ্রহণ করা হয়। এর পাশাপাশি তিনি বলেন, এই দোকান গুলোর মাধ্যমে একটা পরিবার চলে তাদের যেনো লিস্ট আউট করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন।

সর্বশেষ - বিশেষ সংবাদ