সোমবার, 21 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রক্টর

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২১ অক্টোবর ২০২৪ - ৬:২৬ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো প্রকার র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয় আইন অনুসারে শাস্তির আওতায় আনে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামরুজ্জামান খান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় শনিবার (২৬ অক্টোবর) ১০ টা থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

প্রতিবারেই দেখা যায় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন হলেই তারা সিনিয়র বা ইমিডিয়েট সিনিয়রের দ্বারা নানারকম র‍্যাগিং,বুলিং,মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামরুজ্জামান খান বুলেটিন বার্তা কে জানান, পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। এক শক্ষার্থীর দ্বারা আরেকজন শিক্ষার্থী নির্যাতিত হবে এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো প্রকার র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধি এবং সৃজনশীলচর্চার অবাধ ও স্বাধীন জায়গা। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে নিজেকে যোগ্য এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও দেশের বাহিরের সুনাম অর্জন করবেন। এরূপ বিদ্যাপীঠে র‍্যাগিংয়ের মত অপসংস্কৃতির কোন জায়গা নেই। এই অপসংস্কৃতির চর্চা থেকে বেরিয়ে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মোঃ রাশেদুল হক বুলেটিন বার্তা কে জানান, বিগত দিনগুলোতে সারা বাংলাদেশে র‍্যাগিং প্রকট ধারণ করেছিল। এ ধরনের ঘটনাবলি যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে এজন্য আমি সকল বিভাগের চেয়ারম্যানদের সাথে কথা বলে তাদেরকে অবগত করবো। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ আসলে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি আওতায় আনা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং মেসগুলোতেও র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রক্টর।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির সাংবাদিকতা বিভাগে ‘সাসটেইনেবল জার্নালিজম’ শীর্ষক কর্মশালা

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, অভিযুক্ত গ্রেফতার

নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই: ডিসি জাহিদুল ইসলাম

ইবির ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন

বাকৃবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ত্বোহা, সাধারণ সম্পাদক মঈন

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

যবিপ্রবিতে এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

ইসরায়েলি হামলায় ইরানের আরো দুই জ্যেষ্ঠ জেনারেল নিহত

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা