শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ৫:৫৩ অপরাহ্ন

পবিত্র রমজান মাস উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) আয়োজিত এই মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক অ্যারাবিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রুহুল আমিন রব্বানী, চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও ইইই বিভাগের প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচকগণ পবিত্র রমজানের ফজিলত ও রোজার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি আত্মসংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির এক অনন্য উপায়।

তারা আরও বলেন, এই মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। হাদিস অনুযায়ী, রমজানে একটি নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ ইবাদত ৭০টি ফরজের সমান সওয়াব অর্জনের সুযোগ করে দেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কিছু পরামর্শ প্রদান করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নিয়মিত পড়াশোনা, সময়সূচি মেনে চলা, গুরুত্বপূর্ণ নোট তৈরি, ক্লাসে নিয়মিত উপস্থিতি ভালো রেজাল্ট করতে সহায়তা করে এবং পর্যাপ্ত বিশ্রামের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া রিভিশন দেওয়া, গ্রুপ স্টাডি করা এবং শিক্ষকদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ইফতার মাহফিলে বিবিএ, ইসলামিক স্টাডিজ, ইংলিশ ও ইইই বিভাগের রেগুলার ও উইকেন্ড শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন সুন্দরভাবে সম্পূর্ণ হয় 

আলোচনা শেষে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

জাতীয় সংলাপ অনুষ্ঠিত: নির্বাচনী ইশতেহারে পরিবেশ, জলবায়ু ও তরুণদের অন্তর্ভুক্তি চায় তরুণ সমাজ

প্রাউড অফ পটুয়াখালী নিয়ে বহুদূর এগিয়ে যেতে চায় পটুয়াখালীর রায়হান চৌধুরী

ইরানের বিজয় ইতিহাসের নবযাত্রা: হিজবুল্লাহর বিবৃতি

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ

কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার, আটক এক

কলেজ গেটের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে শেকৃবি শিক্ষার্থীদের স্বস্তি

যবিপ্রবিতে ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি কর্তৃক ”মাসিক হালাকাহ্” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই