বুধবার, 30 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইবিতে সাংবাদিককে মারধর

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ - ৪:০৪ অপরাহ্ন

জুলাই আন্দোনকারীদের দুবৃত্ত আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ ও ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়াও তার বিরুদ্ধে অবৈধভাবে হলে থাকার অভিযোগ রয়েছে।

 

বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবরার বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও একটি অনলাইন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবরার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে অবৈধভাবে দীর্ঘদীন ধরে অবস্থান করছিলেন। হলটির অন্য শিক্ষার্থীরা হল প্রভোস্টের কাছে অভিযোগ দিলে প্রভোস্ট তাকে সিট থেকে নেমে যাওয়ার জন্য বলেন। তারপরেও আবরার হলে অবস্থান করায় ঘটনার দিন কিছু শিক্ষার্থী গিয়ে তাকে ৫ মিনিটের মধ্যে সিট ছেড়ে দিতে বলেন। এসময় আবরার সিট ছেড়ে দিতে রাজি হলেও কয়েকজন সহ সমন্বয়ক গিয়ে আবরারকে হলে রাখার আশ্বাস দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবরার মারধরের শিকার হন। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।

 

এ ঘটনায় মধ্যরাতেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মিছিল নিয়ে দুই গ্রুপের শিক্ষার্থীরাই বিচারের দাবিতে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নেয়। পরে সেখানেও উভয় পক্ষের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তারা এসে উভয়পক্ষকে শান্ত করে ঘটনার সুষ্ঠু সমাধানে আলোচনায় বসে। প্রক্টর অফিসে রাতব্যাপী আলোচনা শেষে ঘটনার সাময়িক সমাধান হয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, আবরার এলাকায় (পাবনায়) থাকতে ছাত্রলীগের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিল। এখানে আসার পরেও সাংবাদিকতার নামে ছাত্রলীগের কাজ করেছে। জুলাই আন্দোলনেও তার ভূমিকা বেশ বিতর্কিত। জুলাই আন্দোলনকারীদের দুবৃত্ত বলে আখ্যা দেন তিনি। তাছাড়া সে হলে অবৈধভাবে থাকতো। এসবের প্রমাণ পেয়ে প্রভোস্ট স্যার তাকে সিট থেকে নামিয়ে দেওয়ার পরেও কিছু লোক তাকে সিটে উঠানোর আশ্বাস দেয়। ঐসব লোক ছাত্রলীগের পুনর্বাসন করতেছে। যেটা ছাত্ররা মেনে নেয়নি। তাকে সিট থেকে নামার জন্য বলার পরে নেমে যাচ্ছিল এমন সময় কিছু লোক উপস্থিত হয়, যাদেরকে হয়তো সে ফোন দিয়েছে তারাই মূলত আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করেছে।

 

এদিকে সহ সমন্বয়ক নাহিদ হাসান, সাজ্জাতুল্লাহ শেখ, সায়েম আহমেদ ও ইসমাইল রাহাত ঘটনার সময় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

 

ভুক্তভোগী ওয়াসিফ আল আবরার বলেন, ‘আমাকে কয়েকজন লোক হলে গিয়ে বলে তুই ছাত্রলীগ করতি। আমি এ কথার অস্বীকৃতি জানাই। তারা বলে অত কথার সময় নাই, তুই হলে আসছিস কেন। আমি আমার বড় ভাইয়ের সাথে হলে থাকি। হলে তো আরো অনেকেই অবৈধভাবে থাকে। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেখি না। আমি সাংবাদিক পরিচয় দিলে তারা আমারে হলুদ সাংবাদিক বলে। আমি জুলাই আন্দোলনের পক্ষে সবসময় নিউজ করেছি। কিন্তু এর পরেও আমারে জুলাই আন্দোলনের বিরোধী বলা হচ্ছে। এসময় আমি ভিডিও করলে আমার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর পরে আমাকে রুমের লাইট বন্ধ করে পেছন থেকে কিল ঘুষি মারে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

 

বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত চিকিৎসক ডা. পারভেজ হাসান বলেন, তার তেমন গুরুতর কিছু হয় নি। আমরা ধারণা করছি তার শ্বাসনালীতে আঘাত লেগেছে। তবে এক্সরে ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। কুষ্টিয়া গিয়ে এক্সরে করানোর পরে ভালোভাবে বুঝা যাবে। আর পায়ে একটু আঘাত লেগেছে তবে সেটা গুরুতর কোনো আঘাত নয়।

 

হলটির প্রভোস্ট এ.টি.এম মিজানুর রহমান বলেন, আমাদের হলে ছেলেটার এটাচমেন্ট নেই। জিয়াউর রহমান হলে ওর এটাচমেন্ট। আমরা যেহেতু ঐ রুমে সিট বন্টন করতে চাচ্ছি তাই তাকে বললাম যে তুমি তোমার হলে চলে যাও। সে চলে গিয়েছিল তবে দুই-তিন দিন থেকে ও রুমে আসা-যাওয়া করছে। পরশুদিন আমি ওর রুমমেট ইমনকে বলেছিলাম আবরার যাতে রুমে এসে না থাকে। যেহেতু ওর বিষয়ে অনেক অভিযোগ রয়েছে। এটা জানার পরেও আমার কথা অমান্য করে সে হলে এসে থাকছে। এতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এছাড়া গতরাতে যারা ওকে নামিয়ে দেওয়ার জন্য গিয়েছিল তারাও আমার সাথে কথা বলে যায়নি। এটা তো হল প্রশাসনের দায়িত্ব। দুই পক্ষকেই আমি মেনে নিতে পারছি না। 

 

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ ঘটনায় আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসন মিলে একটা তদন্ত কমিটি গঠন করবো। কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূজা-অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা সম্পন্ন

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

কনসার্ট চলাকালে হৃদয় হত্যা মামলার প্রধান আসামি আটক

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন